আজ বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৩ ভাদ্র, ১৪৩৩ | ০৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

ভোলায় স্বামী ফরহাদ হত্যা মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ

  • MIT ERP
  • Update Time : 09:49:18 pm, Tuesday, 18 August 2026
  • 8

ভোলায় স্বামী ফরহাদ হত্যা মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভোলার সদর উপজেলার আলীনগরে স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সিকে কুপিয়ে হত্যার পর মরদেহ টুকরো করার আলোচিত মামলায় স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার নথি ও পূর্বের ঘটনা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোররাতে আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের পণ্ডিতের পোল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগের রাতে টিটব তার দ্বিতীয় স্ত্রী নুরনাহারের বাড়িতে যান। পারিবারিক কলহের একপর্যায়ে টিটব ঘুমিয়ে পড়লে নুরনাহার দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে মরদেহের হাত-পা টুকরো করে একটি পাতিলে রাখারও অভিযোগ ওঠে। সকালে স্থানীয়রা নুরনাহারকে রক্তাক্ত দা হাতে ঘরের সামনে বসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়কে ঘিরে ভোলাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

যেসব যন্ত্রের কারণে বিদ্যুৎ বিল বেশি আসে

ভোলায় স্বামী ফরহাদ হত্যা মামলায় স্ত্রী নুরনাহারের ফাঁসির আদেশ

Update Time : 09:49:18 pm, Tuesday, 18 August 2026