আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৪ ভাদ্র, ১৪৩৩ | ০৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

পুরুষরা কি নিতে পারবে পিংক বাসের সেবা?

  • MIT ERP
  • Update Time : 09:36:02 pm, Tuesday, 18 August 2026
  • 10

পুরুষরা কি নিতে পারবে পিংক বাসের সেবা?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর সড়কে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’। বাসগুলোর গোলাপি রঙের কারণে যাত্রীদের কাছে এটি ইতোমধ্যে ‘পিংক বাস’ নামে পরিচিতি পেয়েছে।

নারী চালক ও কন্ডাক্টরের পরিচালনায় চলা এই বাসে কারা যাতায়াত করতে পারবেন, পুরুষ যাত্রীরা উঠতে পারবেন কি না, কোন কোন রুটে বাস চলবে এবং ভাড়া কত—এসব বিষয় নিয়ে যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পিংক বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় মোট ১৪টি বাস নিয়ে এ সেবা চালু হয়েছে।

পিংক বাস মূলত নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের জন্য চালু করা হয়েছে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে এ সেবায় নারী যাত্রীদের অগ্রাধিকার থাকবে এবং তাদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। প্রাথমিকভাবে রাজধানীর ১০টি রুটে ১০টি পিংক বাস চলাচল করবে।

বিআরটিসির নির্ধারিত রুটগুলোর মধ্যে রয়েছে— নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান হয়ে মতিঝিল। তালতলা-মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর, সচিবালয় হয়ে মতিঝিল।

ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, সচিবালয় হয়ে জিপিও। এ ছাড়া মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-১, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, আদাবর এবং গাজীপুর-বিমানবন্দর রুটেও পিংক বাস চলাচল করবে। এসব রুটের মাধ্যমে মিরপুর, মতিঝিল, গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট, গাবতলী ও শ্যামলীর মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো যুক্ত হবে।

বিআরটিসি জানিয়েছে, ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল। এর বাইরে চট্টগ্রাম ও বগুড়ায় দুটি করে বাস দিয়ে সেবা শুরু হয়েছে। পিংক বাসে ই-টিকিট ব্যবস্থা চালু করেছে বিআরটিসি। এ জন্য সম্প্রতি বিআরটিসি ও ‘সহজ ডট কম’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর ফলে নারী যাত্রীরা বাসে ওঠার আগেই ডিজিটাল মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

যাত্রীদের সুবিধার্থে বাস, ডিপো ও কাউন্টারের দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকার বিভিন্ন রুটে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রামের পিংক বাসে দূরত্বভেদে ভাড়া ১০ টাকা থেকে সর্বোচ্চ ৬৮ টাকা। পিংক বাস সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো নারী চালক ও নারী কন্ডাক্টর। এর ফলে নারী যাত্রীরা নারী কর্মীদের কাছ থেকেই পরিবহনসেবা নেওয়ার সুযোগ পাবেন।

প্রতিটি বাসে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) রয়েছে। এর মাধ্যমে বাসের চলাচল পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি বাস ও কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন এবং যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ করা হয়েছে। বিআরটিসির মতে, নির্ধারিত স্টপেজে বাস থামানোর ফলে ইচ্ছেমতো যাত্রী ওঠানামা কমবে এবং এতে নারী যাত্রীদের নিরাপত্তা আরও বাড়বে।

নতুন এই সেবা চালু হওয়ায় নারী যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। উদ্বোধনের দিন তেজগাঁওয়ে পিংক বাসে ওঠা এক নারী যাত্রী বলেন, সাধারণ গণপরিবহনে চলাচলের সময় নারীদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। নারী চালক, কন্ডাক্টর ও সহযাত্রী থাকায় পিংক বাসে তুলনামূলক নিরাপদ পরিবেশ পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রত্যাশা, নির্ধারিত রুটে বাসগুলো নিয়মিত ও সময়মতো চলাচল করলে প্রতিদিনের যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে।

বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের ব্যস্ত সময়ে এই সেবা কার্যকর ভূমিকা রাখতে পারে। যাত্রীদের চাহিদা ও সেবার সাড়া বিবেচনা করে ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিআরটিসি। প্রাথমিকভাবে ১৪টি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও সাড়া ভালো পেলে রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য শহরেও এ সেবার পরিধি বাড়ানো হতে পারে।

নিরাপদ গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। নারী কর্মী, নির্দিষ্ট স্টপেজ, ই-টিকিটিং ও ভিটিএস—এসব ব্যবস্থার সমন্বয়ে পিংক বাস দেশের গণপরিবহনে নতুন একটি উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

পাকিস্তানের স্বাধীনতা দিবসে আততায়ীর গুলিতে জনপ্রিয় টিকটকার শামসো বিবি নিহত

পুরুষরা কি নিতে পারবে পিংক বাসের সেবা?

Update Time : 09:36:02 pm, Tuesday, 18 August 2026