আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৪ ভাদ্র, ১৪৩৩ | ০৬ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়

  • MIT ERP
  • Update Time : 11:19:07 pm, Wednesday, 19 August 2026
  • 11

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কলকাতায় হোটেলে আগুনে নিহত ৯ জনের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায় এবং একজনের বাড়ি ঢাকায়। তাদের সবার মরদেহ কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

নিহতরা হলেন, দেবাশিস দত্ত এবং তার ছেলে স্বর্ণাশীষ দত্ত। আফসানা শিম্মিন, মোহাম্মদ আকরাম আলী এবং আহামেদ বাবু। তাদের মধ্যে চারজনের বাড়ি কুষ্টিয়ার কুষ্টিয়া মডেল এলাকায়। আর আহমেদ বাবুর বাড়ি ঢাকার আমিনবাজারে।

এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা সন্দীপ পাসওয়ান। তিনি ওই হোটেলের কর্মচারী ছিলেন বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যম। নিহত বাকি ৩ জনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় সময় গত রাত ২টার দিকে নিউ মার্কেটের কাছে একটি হোটেলে আগুন লাগে। ওই সময় হোটেলের বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন হোটেলের ভেতরে আটকা পড়েন। হতাহত ব্যক্তিরা হোটেলটির আবাসিক অতিথি ছিলেন। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় যান। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়

Update Time : 11:19:07 pm, Wednesday, 19 August 2026