1:01 am, Monday, 10 August 2026

চাঁদপুরে সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের আদেশ দুই ঘণ্টা পর প্রত্যাহার

  • MIT ERP
  • Update Time : 10:56:45 pm, Sunday, 9 August 2026
  • 2

চাঁদপুরে সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের আদেশ দুই ঘণ্টা পর প্রত্যাহার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরের হাইমচর হাসপাতালের অব্যবস্থাপনার কারণে জেলা সিভিল সার্জন মোহাম্মদ নূরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশের দুই ঘণ্টা পর তাকে আবারও চাকরিতে বহাল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্ট্যান্ড রিলিজের নির্দেশের দুই ঘণ্টা পর তাকে আবারও চাকরিতে বহাল করেন।

আজ রোববার সকালে হঠাৎ পরিদর্শনে গিয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখে স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা নিয়ে রোগীদের সাথে কথা বলেন তিনি।

সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবার মান ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন মোহাম্মদ নূরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল।

পরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা, সদর ও উপজেলা পর্যায়ে ১০ শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার করা হবে। এছাড়া হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানান মন্ত্রী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৭ বাংলাদেশির মৃত্যু: ১০ জনের পরিচয় শনাক্ত

চাঁদপুরে সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজের আদেশ দুই ঘণ্টা পর প্রত্যাহার

Update Time : 10:56:45 pm, Sunday, 9 August 2026