‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সারা দেশে সরকারি সাধারণ ছুটি পালিত হবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে। এ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে সরকারি ছুটি হলেও সবাই অবকাশের সুযোগ পাচ্ছেন না। জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ডিউটি রোস্টার অনুযায়ী যথারীতি দায়িত্ব পালন করতে হবে। এমনকি শিক্ষকরাও এই ছুটি উপভোগ করতে পারবেন না। কারণ আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠানো হয়েছে। এতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির মর্মানুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সেই হিসেবে শিক্ষকদেরও এই সব অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
8:30 pm, Monday, 3 August 2026
শিরোনাম :
Popular Post





















