মাদারীপুরের কালকিনি উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আব্দুল্লাহ মামুন নামে এক যুবকের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় হামলা ঠেকাতে গেলে তার স্ত্রী আহত হন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার রাত প্রায় ১০টার দিকে উপজেলার উত্তর শিকারমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আব্দুল্লাহ মামুনের সঙ্গে তার বাবা করিম সরদারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার রাতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। বাধা দিতে গেলে মামুনের স্ত্রী নিপা বেগমকে মারধর করা হয়। হামলাকারীরা ঘরের বিভিন্ন মালামালও নিয়ে গেছে বলে অভিযোগ করেন তারা। আহত নিপা বেগমের দাবি, তার ননদের স্বামী মনির মাস্টার এবং তার শ্বশুরের নেতৃত্বে একদল লোক গভীর রাতে তাদের বাড়িতে হামলা চালায়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাদের বাড়িঘর ভাঙচুর করে এবং পরিবারটিকে বাড়িছাড়া করার চেষ্টা করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি। এ বিষয়ে অভিযোগকারী মনির মাস্টার অস্বীকার করে বলেন, তিনি কিছুই জানেন না। আব্দুল্লাহ মামুন বলেন, চার বছর আগে আমার বাবা খাট থেকে পড়ে গিয়ে পা ভেঙেছিলেন। এখন সেই পুরোনো চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র দেখিয়ে আমাকে বাড়িছাড়া করার চেষ্টা করা হচ্ছে। রাতের আঁধারে আমার বসতঘর ভাঙচুর করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই। এ বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
6:39 pm, Monday, 3 August 2026
শিরোনাম :
পারিবারিক বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুর, আহত ১
-
MIT ERP
- Update Time : 03:51:00 pm, Monday, 3 August 2026
- 4
Tag :
Popular Post


























