চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটেরখীল এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ-জনতার পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এক যৌথ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম, সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম এবং ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর। মুরাদপুর ইউনিয়নের ইউপি সদস্য এজহারুল ইসলামের সভাপতিত্বে এবং আইনুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। বৈঠকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাంగ్, চুরি-ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
3:19 pm, Monday, 3 August 2026
শিরোনাম :
জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ-জনতার যৌথ উঠান বৈঠক
-
MIT ERP
- Update Time : 12:46:16 pm, Monday, 3 August 2026
- 3
Tag :
Popular Post
























