11:55 pm, Sunday, 2 August 2026

সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো

  • MIT ERP
  • Update Time : 09:16:06 pm, Sunday, 2 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী স্বাগতিক বাংলাদেশ গ্রুপ ‘এ’-তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে খেলবে। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল। সাফ অর্ডিনারি কংগ্রেস ২০২৬-এর পর আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ), ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সাফের সাতটি সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতি, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টুর্নামেন্টসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন। ড্র পরিচালনা করেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতি দাশো উগেন সেচুপ এবং টুর্নামেন্টের টাইটেল স্পনসর টেকনো মোবাইল বাংলাদেশের প্রতিনিধি ও আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক। ড্রয়ের ফল অনুযায়ী গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে স্থান পেয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। তবে নেপালের অংশগ্রহণ ফিফার চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভরশীল। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। ড্র সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই ফুটবল আসরের প্রতিযোগিতামূলক লড়াইয়ের মঞ্চ এখন অনেকটাই প্রস্তুত। এ উপলক্ষে আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর যাত্রায় আনুষ্ঠানিক ড্র একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। গ্রুপ চূড়ান্ত হওয়ায় অংশগ্রহণকারী দলগুলো আরও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে প্রস্তুতি এগিয়ে নিতে পারবে। একই সঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যেও প্রতিযোগিতাটি ঘিরে নতুন উদ্দীপনা তৈরি হবে। তিনি আরও বলেন, টাইটেল স্পনসর হিসেবে টেকনো এমন একটি প্ল্যাটফর্ম তৈরিতে সাফকে সহযোগিতা করতে পেরে গর্বিত, যা ক্রীড়া নৈপুণ্য উদযাপন করার পাশাপাশি আঞ্চলিক বন্ধনকে আরও শক্তিশালী করবে এবং নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি অনুপ্রাণিত করবে। গ্রুপ পর্বের ড্র চূড়ান্ত হওয়ার পর অংশগ্রহণকারী দেশগুলো এখন শেষ পর্যায়ের প্রস্তুতি শুরু করবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়াজুড়ে টুর্নামেন্টকে ঘিরে আগ্রহ ও উত্তেজনাও আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো

Update Time : 09:16:06 pm, Sunday, 2 August 2026