10:06 pm, Sunday, 2 August 2026

চলতি সপ্তাহেই জুলাই মাসের বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষকরা

  • MIT ERP
  • Update Time : 07:46:29 pm, Sunday, 2 August 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মন্ত্রণালয়ের অনুমোদন এবং আইবাস (iBAS++) থেকে তথ্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (এজি) অফিসে পাঠানোর পর বেতন-ভাতা ছাড় করা হবে। তবে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন আগস্টের প্রথম সপ্তাহেই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যদিও তিনি এও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব হলে বেতন ব্যাংকে পাঠাতে কিছুটা দেরি হতে পারে। তবে সেটা আগের মতো নই। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে বেতনের প্রস্তাব এক-দুই দিনের মধ্যে অনুমোদন করা যায়। অনুমোদন ও জিও (সরকারি আদেশ) জারির পরপরই বেতন ব্যাংকে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মাসে প্রতিষ্ঠানপ্রধানরা অনলাইনে বেতনের বিল দাখিল করেন। যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংক হিসাবে পাঠানো হয়। উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদানের লক্ষ্যে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করেছে। এর ফলে বেতন প্রক্রিয়াকরণ আগের তুলনায় আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চলতি সপ্তাহেই জুলাই মাসের বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষকরা

Update Time : 07:46:29 pm, Sunday, 2 August 2026