9:16 pm, Sunday, 2 August 2026

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 07:00:41 pm, Sunday, 2 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল ও ধেররা বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য তৈরির অপরাধে রয়েল বেকারিকে ১০ হাজার টাকা এবং মনি ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া অক্সিজেন সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণের দায়ে ভাই ভাই গ্যাস এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করে। অভিযানে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সিআইআইডির অভিযানে ৬০ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা নস্যাৎ

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

Update Time : 07:00:41 pm, Sunday, 2 August 2026