ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২ আগস্ট) উত্তরখানের রাজাবাড়ি এলাকার একটি ঘটনাস্থল পরিদর্শনের সময় এ হামলার ঘটনা ঘটে বলে ডিএনসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির অঞ্চল-৮ এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এলাকার এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন)-এ কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর সকালে হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন এ হামলা চালায়। পরবর্তীতে দুপুরে ডিএনসিসি প্রশাসক, সংসদ সদস্য, সংশ্লিষ্ট থানার ওসি এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষের পুনরায় বাকবিতণ্ডা ও দুর্ব্যবহারের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসক ও এমপির উপস্থিতিতেই ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে গার্মেন্টস মালিকপক্ষের একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য। সেখানে তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকালে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
7:55 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
-
MIT ERP
- Update Time : 05:26:15 pm, Sunday, 2 August 2026
- 6
Tag :
Popular Post
























