7:36 am, Monday, 3 August 2026

কুলিয়ারচরে প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণির বাল্যবিয়ে বন্ধ

  • MIT ERP
  • Update Time : 03:56:10 am, Sunday, 2 August 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুলিয়ারচরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে অষ্টম শ্রেণির এক শিশুর বাল্যবিয়ে। শনিবার রামদী ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার। জানা যায়, ওই গ্রামের মৃত গাজীউর রহমানের ছেলে সৌদিপ্রবাসী আব্দুল মান্নান (৪৭) ও নাসিমা (৪০) দম্পতির শিশুকন্যা ইসরাতুল জান্নাতের (১৩) সঙ্গে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার মধ্য গজারিয়া গ্রামের মাহফুজ আহমেদ অন্তরের (২২) বিয়ের আয়োজন চলছিল। সংবাদ পেয়ে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা এবং তিন মাসের কারাদ-ের আদেশ দেন। একই সঙ্গে মুচলেকা আদায় করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কুলিয়ারচরে প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণির বাল্যবিয়ে বন্ধ

Update Time : 03:56:10 am, Sunday, 2 August 2026