4:12 am, Sunday, 2 August 2026

ব্রাজিলে কমছে ফুটবলের জনপ্রিয়তা, ৩৬ শতাংশ দেখেন না খেলা

  • MIT ERP
  • Update Time : 01:46:13 am, Sunday, 2 August 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিলে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ গত তিন বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, এখনও সংখ্যাগরিষ্ঠ ব্রাজিলিয়ান ফুটবল অনুসরণ করলেও আগের তুলনায় অনাগ্রহী মানুষের সংখ্যা বেড়েছে। ব্রাজিলের গবেষণা প্রতিষ্ঠান ডাটাফোলহা পরিচালিত জরিপে ১৬ বছর বা তার বেশি বয়সী অংশগ্রহণকারীদের মধ্যে ৬৪ শতাংশ জানিয়েছেন, তারা ফুটবলে আগ্রহী। এর মধ্যে ২৮ শতাংশ বলেছেন, তাদের ফুটবলের প্রতি অনেক আগ্রহ রয়েছে এবং ৩৫ শতাংশ জানিয়েছেন, তাদের কিছুটা আগ্রহ আছে। অন্যদিকে, ৩৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা ফুটবল অনুসরণই করেন না। ২০২৩ সালের একই ধরনের জরিপে চিত্রটি ছিল ভিন্ন। তখন ৭২ শতাংশ ব্রাজিলিয়ান জানিয়েছিলেন, তারা ফুটবল অনুসরণ করেন এবং মাত্র ২৮ শতাংশের এ খেলার প্রতি কোনো আগ্রহ ছিল না। অর্থাৎ, মাত্র তিন বছরের ব্যবধানে ফুটবলে আগ্রহী মানুষের হার ৮ শতাংশ পয়েন্ট কমে গেছে। জরিপে নারী-পুরুষের আগ্রহেও বড় ধরনের পার্থক্য উঠে এসেছে। পুরুষদের মধ্যে ৭৭ শতাংশ ফুটবল অনুসরণ করেন বলে জানিয়েছেন। বিপরীতে নারীদের ক্ষেত্রে এ হার মাত্র ৫২ শতাংশ। বিশ্লেষকদের মতে, জাতীয় দলের দীর্ঘদিনের সাফল্যহীনতা ফুটবলের প্রতি ব্রাজিলিয়ানদের আগ্রহ কমে যাওয়ার অন্যতম কারণ। ২০১৯ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর আর কোনো বড় ট্রফি জিততে পারেনি সেলেসাওরা। সর্বশেষ বিশ্বকাপ জয়ের স্বাদ তারা পেয়েছিল ২০০২ সালে। এরপর বিশ্বকাপে তাদের সেরা সাফল্য ২০১৪ সালে সেমিফাইনালে ওঠা। আর সর্বশেষ বিশ্বকাপে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। শুধু ফলাফলই নয়, সাম্প্রতিক সময়ে ব্রাজিলের খেলার ধরনও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। একসময়কার নান্দনিক ও সৃজনশীল ফুটবলের বদলে ছন্দহীন পারফরম্যান্স হতাশ করছে সমর্থকদের। তাই অনেকের বিশ্বাস, ব্রাজিল যদি আবারও নিজেদের ঐতিহ্যবাহী আকর্ষণীয় ফুটবল ফিরিয়ে আনতে পারে, তবে দেশের মানুষের ফুটবলের প্রতি হারিয়ে যাওয়া আগ্রহও ফিরে আসবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

ব্রাজিলে কমছে ফুটবলের জনপ্রিয়তা, ৩৬ শতাংশ দেখেন না খেলা

Update Time : 01:46:13 am, Sunday, 2 August 2026