‘বিতর্কের জেরে ওলটপালট হচ্ছে মন্ত্রিসভা’ শীর্ষক শিরোনামে দৈনিক রূপালী বাংলাদেশে গত শুক্রবার সংবাদ প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, সরকার গঠনের মাত্র ১৮০ দিনের মাথায় বড় ধরনের রদবদলের হাওয়া বইছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন ৫০ সদস্যের মন্ত্রিসভায়। ওই সংবাদে ভুলবশত তথ্যমন্ত্রীর নাম ছাপা হয়েছে। মূলত তাকে ঘিরে কোনো বিতর্ক নেই। বরং যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী তাদের দায়িত্ব নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে সুচারুরূপে পালন করছেন, তাদের মধ্যে বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অন্যতম। তাই অনিচ্ছাকৃত এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি। এদিকে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়ে সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, সরকারের মন্ত্রীদের রদবদল খুবই স্বাভাবিক প্রক্রিয়া। সরকার গঠনের ১৮০ দিনের মাথায় যদি এই রদবদল করা হয়, তাহলে তা হতে পারে প্রশাসনের গতিশীলতা ফিরিয়ে আনা এবং বিতর্কিত মন্ত্রীদের হাত থেকে জনমনে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি প্রয়াস। কারণ ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, প্রশাসনকে গতিশীল করা এবং জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে ক্ষমতাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিনরাত কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
2:10 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল সংক্রান্ত প্রকাশিত সংবাদের ভুল সংশোধন
-
MIT ERP
- Update Time : 11:16:00 pm, Saturday, 1 August 2026
- 10
Tag :
Popular Post















