2:57 am, Sunday, 2 August 2026

রাষ্ট্রপতি নিয়োগসহ নানা ইস্যুতে আলোচনা

  • MIT ERP
  • Update Time : 01:52:50 am, Sunday, 2 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয় গতকাল রাতে। বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলের দায়িত্বশীল একাধিক নেতা। একই সাথে চলমান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলেও জানা গেছে। গতকাল শনিবার রাতে সংবাদটি লেখা পর্যন্ত বৈঠক চলমান ছিল। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকা-, দলের সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম : বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং জাতীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

রাষ্ট্রপতি নিয়োগসহ নানা ইস্যুতে আলোচনা

Update Time : 01:52:50 am, Sunday, 2 August 2026