রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের ভেতরে একটি বোমা-সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মো. মোস্তাক সরকার এশিয়া পোস্টকে বলেন, মিরপুর ১০-এর মেট্রো স্টেশনের ভেতরে বোমা-সাদৃশ বস্তুর সন্ধান মিলেছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। তবে এ মুহূর্তে মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনে আপাতত কোনো ট্রেন থামছে না বলে জানায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর-১০ গোল চত্বরে একটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। বস্তুটি বিস্ফোরক কি না, তা নিশ্চিত হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট এ নিয়ে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বোমা-সদৃশ বস্তুটির প্রকৃতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতা বোমা উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থলে বোমাটি নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় একজন পথচারীও আহত হন।
3:59 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
মিরপুরে মেট্রো স্টেশনের ভেতরে বোমা-সদৃশ বস্তু উদ্ধার
-
MIT ERP
- Update Time : 01:45:39 pm, Saturday, 1 August 2026
- 6
Tag :
Popular Post






















