4:12 am, Saturday, 1 August 2026

বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 02:06:59 am, Saturday, 1 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, নওগাঁর বদলগাছী এবং চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ চুয়াডাঙ্গা : আলমডাঙ্গায় নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (২০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার হাকিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম হাকিমপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে। জানা যায়, তিওরবিলা গ্রামের ফুরকানের ছেলে সোহাগ মিয়ার নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারে পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওসি বাণী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেন। বদলগাছী (নওগাঁ) : বদলগাছীতে পুকুরে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী বিমান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার শেরপুর গাছকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিমান বালুভরা ইউনিয়নের নয়াগাঁও গ্রামের শ্রী বাবুর ছেলে। জানা যায়, মাছ ধরার জন্য পুকুরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে সেচের কাজ চলছিল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কীভাবে বৈদ্যুতিক শক হলো, মৃত্যু ঘিরে তদন্ত চলমান আছে। ফটিকছড়ি (চট্টগ্রাম) : ফটিকছড়িতে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জীবিকার তাগিদে ফটিকছড়িতে কৃষিশ্রমিকের কাজ করতে এসেছিলেন। জানা গেছে, মুস্তাকিমসহ তিন শ্রমিক লেলাং ইউনিয়নের সন্ন্যাসীহাটসংলগ্ন কৃষিজমিতে ধানের চারা রোপণ করতে নামেন। আগে থেকেই বিদ্যুতের তার ছিঁড়ে জমির পানিতে পড়ে ছিল, যা শ্রমিকেরা খেয়াল করেননি। কাজ করার একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম বলেন, বিদ্যুতের ছেঁড়া তার জমিতে পড়ে ছিল। ওসি রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

Update Time : 02:06:59 am, Saturday, 1 August 2026