11:04 pm, Friday, 31 July 2026

অতীতের মতোও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : আরআরআরসি

  • MIT ERP
  • Update Time : 08:36:53 pm, Friday, 31 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অতীতের মতো ভবিষ্যতেও রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। এসময় তিনি বলেছেন, গত কয়েক বছর ধরে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গাদের সহায়তার পরিমাণ অনেক কমে এসেছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প সফর আশার সঞ্চার করেছে। কক্সবাজারে আশ্রিত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ১৪ সদস্যের মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিকাল সাড়ে ৫ টার দিকে উখিয়ার একটি রেস্তোরাঁয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

অতীতের মতোও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : আরআরআরসি

Update Time : 08:36:53 pm, Friday, 31 July 2026