4:48 am, Friday, 31 July 2026

বাউবির দুই শিক্ষককে সংবর্ধনা

  • MIT ERP
  • Update Time : 03:42:08 am, Friday, 31 July 2026
  • 1
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) দুই শিক্ষক দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় তাদের সংবর্ধনা জানানো হয়েছে। বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষাবিদরা হলেন বাউবি শিক্ষক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, যিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এবং অধ্যাপক মো. আনিছুর রহমান, যিনি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য হয়েছেন। বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু তালেব। বক্তারা বলেন, এই অর্জন শুধু দুই শিক্ষকের ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তাদের দীর্ঘদিনের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দুটিকে নতুন উচ্চতায় উন্নীত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বাউবির দুই শিক্ষককে সংবর্ধনা

Update Time : 03:42:08 am, Friday, 31 July 2026