চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩০), তিনি দুই সন্তানের জননী ও কাজল দত্তের স্ত্রী। অপর নিহত ইফা শীল (৪০), একই এলাকার বাসিন্দা ও শিমুল শীলের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্রো-জ ১১-০২৯০) টানেল সড়ক থেকে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চত্বরে অপেক্ষমাণ একাধিক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসটি সড়কের পাশে থাকা আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে সিএনজি চালক, যাত্রী এবং দোকানদারও আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই দুই নারীর মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
11:51 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
বেপরোয়া বাসের ধাক্কায় চট্টগ্রামে দুজন নিহত, আহত ৩০
-
MIT ERP
- Update Time : 09:35:47 pm, Thursday, 30 July 2026
- 7
Tag :
Popular Post




















