সিরাজগঞ্জের রায়গঞ্জে রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় ৮ জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে অটোরিকশা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অটোরিকশা পেয়ে উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতা বজায় রাখতে ভূমিকা রাখতে পারবেন। অটোরিকশা পেয়ে উপকারভোগীরা সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
10:52 pm, Thursday, 30 July 2026
শিরোনাম :
রায়গঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অটোরিকশা বিতরণ
-
MIT ERP
- Update Time : 08:45:46 pm, Thursday, 30 July 2026
- 4
Tag :
Popular Post




















