11:19 pm, Friday, 31 July 2026

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখলের অধিকার বাবা-মা পাবে: আইনমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 07:07:10 pm, Thursday, 30 July 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও বাবা-মা যেন জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ-দখল করতে পারেন, এমন বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত এই আইনি পরিবর্তনের ফলে আদালতে দেওয়ানি বা সিভিল মামলার সংখ্যা অনেকটাই কমে আসবে। কারণ এসব মামলার বড় একটি অংশই সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশ নিয়ে তৈরি হয়। বিদ্যমান হেবা ব্যবস্থার ব্যাখ্যা দিয়ে আইনমন্ত্রী বলেন, বাবা-মা যদি হেবা করে দেন, তাহলে সঙ্গে সঙ্গেই সম্পত্তির মালিকানা অন্যের কাছে চলে যায়। ফলে তারা নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পরবর্তী সময়ে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। সন্তানরা যদি তাদের দেখাশোনা না করে, তাহলে অনেক ক্ষেত্রে বাবা-মা অসহায় অবস্থায় পড়ে যান। বিকল্প ব্যবস্থা হিসেবে সম্পত্তি হস্তান্তর আইনে জীবনস্বত্বের বিধান যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে সরকার। প্রস্তাবিত বিধান অনুযায়ী, সন্তানকে সম্পত্তি গিফট করার পরও বাবা-মা তাদের জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ-দখলের অধিকার নিজেদের কাছে রাখতে পারবেন। বাবা-মায়ের জীবদ্দশায় উভয় পক্ষের সম্মতি ছাড়া কেউ ওই সম্পত্তি বিক্রি করতে পারবেন না। আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সংশোধনের ফলে ভবিষ্যতে সিভিল মামলা কমবে এবং অনেক পারিবারিক সমস্যারও সমাধান হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখলের অধিকার বাবা-মা পাবে: আইনমন্ত্রী

Update Time : 07:07:10 pm, Thursday, 30 July 2026