সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান ও আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি বিষয়ে এক সচেতনতামূলক সভা জগন্নাথপুরে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টায় সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা লিগ্যাল এইডের সিনিয়র অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানে সরকার বদ্ধপরিকর। আপোষযোগ্য যেকোনো বিরোধ নিষ্পত্তির জন্য আইনে পর্যাপ্ত সুযোগ রয়েছে। তিনি বলেন, মামলার জট কমিয়ে আনতে সরকার লিগ্যাল এইডের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। ভুল পথে গিয়ে কেউ যাতে হয়রানির শিকার না হন এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যেই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, সরকারের এ মহৎ উদ্যোগ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার দায়িত্ব আমাদের সবার। সরকারের মাধ্যমে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যে তিনি সবাইকে সচেতনতা সৃষ্টির কাজে অংশ নেওয়ার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির নেতা লুৎফুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক তাজউদ্দীন আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম লাল, সদস্যসচিব রিয়াজ রহমান, কমিটির সদস্য ফারুক আহমদ ও মো. আব্দুল ওয়াহিদ এবং সাংবাদিক আল আমিন, হুমায়ুন কবীর ফরিদী ও ফুজায়েল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
10:13 am, Saturday, 1 August 2026
শিরোনাম :
জগন্নাথপুরে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
-
MIT ERP
- Update Time : 02:35:38 am, Friday, 31 July 2026
- 7
Tag :
Popular Post


















