11:19 pm, Friday, 31 July 2026

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

  • MIT ERP
  • Update Time : 06:55:59 pm, Thursday, 30 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সলিসিটর অনুবিভাগের বিভিন্ন তারিখের স্মারকমূলে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করেছেন। এরপর ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও. নং-৬, ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৮৬ জনকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্তরা উচ্চ আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব পালন করবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

Update Time : 06:55:59 pm, Thursday, 30 July 2026