9:04 pm, Thursday, 30 July 2026

মহাসড়ক দখল ও লাইসেন্স না থাকায় শেরপুরে দুই স মিলকে জরিমানা

  • MIT ERP
  • Update Time : 06:50:41 pm, Thursday, 30 July 2026
  • 6
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মহাসড়কের পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় দুটি স মিলকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মহাসড়কের ওপর রাখা কাঠ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, পৌরসভার প্রকৌশলী এম এ শফিকুল ইসলাম এবং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় দুটি স মিলকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মহাসড়কের ওপর কাঠ রাখার কারণে একটি স মিল ও একটি জ্বালানি কাঠের দোকান থেকে কিছু কাঠ জব্দ করা হয়। অবশিষ্ট কাঠ আগামী দুই দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু জানান, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখা এবং অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চলতি বছরেই বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মহাসড়ক দখল ও লাইসেন্স না থাকায় শেরপুরে দুই স মিলকে জরিমানা

Update Time : 06:50:41 pm, Thursday, 30 July 2026