বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য উপহার হিসেবে কিউ জাতের আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বুধবার আখাউড়া স্থলবন্দরে উপহারসামগ্রী গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে কর্মরত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আলাউদ্দিন ও রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন। ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ। এ সময় পিকআপ ভ্যানে ১০০ কার্টনে মোট ৬২০ পিস কিউ জাতের আনারস বুঝে নেন ঢাকা হাই কমিশন।
8:07 am, Friday, 31 July 2026
শিরোনাম :
ত্রিপুরা মুখ্যমন্ত্রীর উপহারসামগ্রী
-
MIT ERP
- Update Time : 05:16:02 am, Thursday, 30 July 2026
- 3
Tag :
Popular Post












