6:08 am, Thursday, 30 July 2026

‘হয় বাঁধ দাও, নয়তো ফাঁস দাও’

  • MIT ERP
  • Update Time : 04:56:39 am, Thursday, 30 July 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

‘উপকূল বাঁচাও, জীবন বাঁচাও’, ‘উপকূলের কান্না শুনতে কি পান না? হয় বাঁধ দাও, নয়তো ফাঁস দাও’— এমন সব স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর তীর। বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকায় একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের বাস্তবায়নে এবং অ্যাকশনএইডের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, সমাজকর্মী মেহেদী শিকদার, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, আমিন সোহেল, নজমুল হক সেলিম প্রমুখ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বলেশ্বর নদীর ভাঙন ও প্রাকৃতিক জলোচ্ছ্বাসের কারণে প্রতিবছর উপকূলের সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দুর্বল ও অস্থায়ী বেড়িবাঁধ বারবার ভেঙে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করায় ফসলি জমি, মৎস্যসম্পদ ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। তাই এলাকাবাসীর জীবন রক্ষার্থে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের সবচেয়ে জোরালো দাবি। বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা এবং সুন্দরবনের অনন্য পরিবেশ রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। তারা অবিলম্বে পদ্মা এলাকায় একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোরালো দাবি জানান। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কৃষক, জেলে ও শিক্ষার্থীসহ প্রায় তিন শতাধিক এলাকাবাসী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

‘হয় বাঁধ দাও, নয়তো ফাঁস দাও’

Update Time : 04:56:39 am, Thursday, 30 July 2026