10:13 am, Friday, 31 July 2026

মিরপুরে দেয়াল ধসের ঘটনায় আরও এক নারীর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 03:46:10 am, Thursday, 30 July 2026
  • 8
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর মিরপুরে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে এসে দেয়াল ধসের ঘটনায় বিউটি বেগম (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিনজনের মৃত্যু হলো। দেয়াল ধসের ঘটনায় আহত আরও সাতজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় বিউটি বেগমের মৃত্যু হয়। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনে দেয়াল ধসের ঘটনা ঘটে। এ সময় অন্যান্য দিনের মতো সেখানে অনেক মানুষ টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। ওসি হাফিজুর রহমান বলেন, দেয়াল ধসের ঘটনায় বিউটি বেগম গুরুতর আহত হয়েছিলেন। তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। হাফিজুর রহমান আরও বলেন, বিউটি বেগম ঘটনাস্থলের পাশেই একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়। পুলিশ জানায়, দেয়াল ধসের ঘটনায় মারা যাওয়া অপর দুজন হলেন নাসিমা বেগম (৪৪) ও মো. ফিরোজ (৪৩)। নাসিমা বেগম রাজধানীর মিরপুরে ইউসেপ টেকনিক্যাল স্কুলে পরিচ্ছন্নতার কাজ করতেন; আর ফিরোজ মিরপুরের শাহ আলীবাগ এলাকায় থাকতেন। ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন রাজিয়া বেগম (৫৫), মনোয়ারা বেগম (৩৭) ও মোশাররফ হোসেন (১৯)। তাদের মধ্যে রাজিয়া বেগম ডান পায়ে, মনোয়ারা বেগম হাতে ও বুকে এবং মোশাররফ হোসেন পায়ে আঘাত পেয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মিরপুরে দেয়াল ধসের ঘটনায় আরও এক নারীর মৃত্যু

Update Time : 03:46:10 am, Thursday, 30 July 2026