আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

রাজৈরে আমগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 11:19:31 pm, Wednesday, 11 November 2026
  • 19

রাজৈরে আমগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাদারীপুরের রাজৈরে আমগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মন্টু বেপারী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজৈর পৌর এলাকার নরারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নরারকান্দি গ্রামের চুন্নু বেপারীর বাড়ির উঠানের সামনে একটি আমগাছের ডাল কাটছিলেন মন্টু। এ সময় গাছের একটি ডাল বৈদ্যুতিক খুঁটির তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত মন্টু একই এলাকার খলিল বেপারীর ছোট ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানান, দুপুরের পর চুন্নু বেপারীর স্ত্রী মন্টুকে ডেকে গাছের ডাল কাটতে বলেন। মন্টু কয়েকটি ডাল কাটার পর বৈদ্যুতিক তারের সঙ্গে সংযুক্ত একটি ডাল কাটতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বড় ভাই টিপু বেপারী বলেন, ‘আমার ভাইকে ডেকে নিয়ে তারা এই কাজ করিয়েছে। আমার ভাই আর নেই। ’ রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওষুধের বাজারে কৃত্রিম সংকট: ঔষধ প্রশাসনসহ ৪ স্থানে দুদকের অভিযান

রাজৈরে আমগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Update Time : 11:19:31 pm, Wednesday, 11 November 2026