আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে গোল উৎসব

  • MIT ERP
  • Update Time : 10:51:33 pm, Wednesday, 11 November 2026
  • 14

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে গোল উৎসব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাফ চ্যাম্পিয়নশিপে আগের ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছে স্বাগতিকরা। ম্যাচের শেষ দিকে ইতোমধ্যে চার গোল করেছে বাংলাদেশ।

গোল পেয়েছেন সামিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন। ভুটানের বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও সেদিন মাঠে তেমন গোছানো ও পরিকল্পিত ফুটবল দেখা যায়নি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ও ছন্দময় ফুটবল খেলছে দলটি। ম্যাচের পঞ্চম মিনিটে বক্সের সামনে ফ্রি-কিক থেকে শট নেন হামজা চৌধুরী। তবে বলটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বাংলাদেশকে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কয়েক মিনিট পর হামজার আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি হয়। ডান প্রান্ত থেকে তার বাড়ানো ক্রস শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। বক্সে থাকা সামিত সোম শট নিলে প্রথম দফায় বলটি এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে আবার শট নিয়ে জালে পাঠান সামিত।

তার গোলে উচ্ছ্বাসে মেতে ওঠে গ্যালারি। হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও এদিন শুরু থেকেই খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। বাংলাদেশের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। অন্যদিকে ভুটানের বিপক্ষে গোল করা ইব্রাহিম খেলছেন স্ট্রাইকার পজিশনে। প্রথম গোলে সতীর্থকে দিয়ে গোল করালেও দ্বিতীয় গোলটি নিজেই করেন হামজা। ইব্রাহিমের বাড়ানো বলে দারুণ দক্ষতায় বক্সে নিয়ন্ত্রণ নেন তিনি।

এক ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে যান। গোলরক্ষক পেরেরা এগিয়ে এলেও তাকে আটকে রাখতে পারেননি। পেরেরার পাশ দিয়ে জোরালো শটে বল জালে পাঠান হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তার পঞ্চম গোল। এর আগেও গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি। বক্সের মধ্যে প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে ব্যাকহিল শট নিলেও বল পোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়। এক গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে শ্রীলঙ্কা।

কয়েকটি আক্রমণও গড়ে তারা। তবে সেগুলো বাংলাদেশকে খুব একটা বিপদে ফেলতে পারেনি। রক্ষণভাগে জিদান ইফসুফও দারুণ দক্ষতার পরিচয় দেন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের হয়ে ব্যবধান আরও বাড়ান ফারহান আলী ওয়াহিদ। ৫৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে বল নিয়ে শ্রীলঙ্কার বক্সে ঢোকেন তিনি। প্রথমে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মাঝখান দিয়ে এগিয়ে যান। এরপর আরও দুই ডিফেন্ডারের বাধা পেরিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান ফারহান।

তার দুর্দান্ত গোলে মুগ্ধ হয় পুরো স্টেডিয়াম। ম্যাচজুড়েই বাংলাদেশের পাল্টা আক্রমণগুলো ছিল বেশ বিপজ্জনক। ৮৭ মিনিটে গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে রাকিব হোসেন বলটি পেরেরার মাথার ওপর দিয়ে চিপ করে জালে পাঠান। এতে চতুর্থ গোলের দেখা পায় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে অন্তত দুই গোলের ব্যবধানে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

সে ক্ষেত্রে ভুটান গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে খেলবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতীয় পর্যায়ে সাঁতারে অংশ নেওয়া পায়েলকে পুরস্কৃত করল ক্রীড়া সংস্থা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে গোল উৎসব

Update Time : 10:51:33 pm, Wednesday, 11 November 2026