আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

ঠাকুরগাঁওয়ে অসময়ের শিলাবৃষ্টি, আমনসহ ফসলের ক্ষতির আশঙ্কা

  • MIT ERP
  • Update Time : 10:22:44 pm, Wednesday, 11 November 2026
  • 15

ঠাকুরগাঁওয়ে অসময়ের শিলাবৃষ্টি, আমনসহ ফসলের ক্ষতির আশঙ্কা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ে অসময়ের শিলাবৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসল ও শাকসবজির ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আকস্মিক এ শিলাবৃষ্টিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা। বিশেষ করে মাঠে থাকা পাকা ও আধাপাকা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, হরিপুর ও রুহিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। এতে মাঠে থাকা আমন ধান, অন্যান্য ফসল ও শাকসবজির ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। একই সঙ্গে শীতকালীন সবজিরও ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম জানান, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে কাজ করছেন কৃষি উপসহকারী কর্মকর্তারা। তিনি বলেন, অধিকাংশ ধান ইতোমধ্যে মাঠ থেকে ঘরে তোলা হয়েছে। এরপরও কিছু ক্ষয়ক্ষতি হলে তার পরিমাণ বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শর্তহীন অর্থায়ন চায় বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে অসময়ের শিলাবৃষ্টি, আমনসহ ফসলের ক্ষতির আশঙ্কা

Update Time : 10:22:44 pm, Wednesday, 11 November 2026