আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

অপরিকল্পিত ড্রেন নির্মাণে জলাবদ্ধতা নিরসন নিয়ে শঙ্কা, চাতরী বাজারে ক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 10:15:29 pm, Wednesday, 11 November 2026
  • 13

অপরিকল্পিত ড্রেন নির্মাণে জলাবদ্ধতা নিরসন নিয়ে শঙ্কা, চাতরী বাজারে ক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা চাতরী চৌমুহনী বাজার। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বাজারের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

দীর্ঘদিনের এ সমস্যা নিরসনে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হলেও এর নকশা ও নির্মাণের পরিমাপ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতাপ্রবণ চাতরী চৌমুহনী বাজারে পানি নিষ্কাশনের জন্য নির্মাণাধীন ড্রেনটির প্রশস্ততা মাত্র দুই ফুট। ফলে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিষ্কাশনে এটি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এ ছাড়া ড্রেনের ঢালাইয়ের পর প্রায় দেড় ফুট উচ্চতা কমে যাওয়ার বিষয়টিও উদ্বেগ বাড়িয়েছে। এতে ড্রেনের কার্যকর গভীরতা ও পানি প্রবাহের সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাঁদের মতে, যথাযথ কারিগরি মূল্যায়ন ও পরিকল্পনা ছাড়া এ ধরনের ড্রেন নির্মাণ করা হলে সরকারি অর্থ ব্যয় হলেও বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নাও হতে পারে।

এ অবস্থায় নির্মাণকাজ চলাকালেই ড্রেনের নকশা, প্রশস্ততা, গভীরতা ও পানি নিষ্কাশনের সক্ষমতা পুনরায় যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা। পাশাপাশি বর্ষা মৌসুমে পানির চাপ বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা। এলাকাবাসীর প্রত্যাশা, অপরিকল্পিতভাবে নির্মাণকাজ শেষ না করে চাতরী চৌমুহনী বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর, টেকসই ও জনবান্ধব ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিন উদ্দিন বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ (দোহাজারী সড়ক বিভাগ) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। অন্যদিকে, সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম বিষয়টি জানার পর দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঠাকুরগাঁওয়ে অসময়ের শিলাবৃষ্টি, আমনসহ ফসলের ক্ষতির আশঙ্কা

অপরিকল্পিত ড্রেন নির্মাণে জলাবদ্ধতা নিরসন নিয়ে শঙ্কা, চাতরী বাজারে ক্ষোভ

Update Time : 10:15:29 pm, Wednesday, 11 November 2026