আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীদের বই বিতরণ করল মাটিরাঙ্গা জোন

  • MIT ERP
  • Update Time : 09:15:11 pm, Wednesday, 11 November 2026
  • 11

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীদের বই বিতরণ করল মাটিরাঙ্গা জোন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উদ্যোগে ১০ জন দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীর মাঝে একাদশ শ্রেণির ১০ সেট বই বিতরণ করেছে মাটিরাঙ্গা জোন।

বুধবার (১১ নভেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা জোন সদরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। বই বিতরণকালে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, ‘শিক্ষাই পাহাড়ের উন্নয়নের মূল চাবিকাঠি। দারিদ্র্যের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে মাটিরাঙ্গা জোন সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

’ এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি-জি ও বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের দপ্তর সম্পাদক সুনী ত্রিপুরা ছাড়াও সামরিক কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বই পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা বলে, আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় বই কেনা তাদের জন্য কঠিন ছিল।

মাটিরাঙ্গা জোনের এ সহায়তায় এখন নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন তারা। এ জন্য জোন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। সেনাবাহিনীর এধরনের শিক্ষাবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের দপ্তর সম্পাদক সুনী ত্রিপুরা বলেন, এ ধরনের শিক্ষা সহায়তা পাহাড়ের দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এবং শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পুলিশের সাত কর্মকর্তার বিভিন্ন ইউনিটে বদলি

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে দরিদ্র পাহাড়ি শিক্ষার্থীদের বই বিতরণ করল মাটিরাঙ্গা জোন

Update Time : 09:15:11 pm, Wednesday, 11 November 2026