আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 08:43:51 pm, Wednesday, 11 November 2026
  • 13

কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর ) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

ওসির দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) শেখ রায়হানুল ইসলাম, শমসেদ হোসেন ও এএসআই স্বপন দাশসহ পুলিশের একটি দল মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। পরে তাদেরকে শাহরাস্তি নিয়ে আসে। গ্রেপ্তারকৃতরা হলেন—টামটা উত্তর ইউনিয়নের সেতরা গ্রামের আব্দুল মান্নান সর্দারের ছেলে রবিউল হোসেন বাচ্চু (৪৫)।

তিনি টামটা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের মো. সফিকুর রহমানের ছেলে মো. মানিক হোসেন (৩৯)। তিনি ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ওয়ারুক গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. মোতাহের হোসেন টিটু (৪৬)। তিনি টামটা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি। পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানায় গত ২০ অক্টোবর সন্ত্রাস বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার তদন্তে তাদের সন্দেহভাজন আসামি হিসেবে শনাক্ত করা হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং গোপনে এলাকায় আসা-যাওয়া করতেন। তার দাবি, কক্সবাজারে অবস্থান করে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করতেন এই আসামীরা। ওসি আরও বলেন, শাহরাস্তিতে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে প্রচলিত আইনের আওতায় আনা হবে।

গ্রেপ্তার তিন আসামীকে আজ দুপুরে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

কক্সবাজার থেকে চাঁদপুরের তিন যুবলীগ নেতা গ্রেপ্তার

Update Time : 08:43:51 pm, Wednesday, 11 November 2026