আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

গাজীপুরে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত

  • MIT ERP
  • Update Time : 07:28:39 pm, Wednesday, 11 November 2026
  • 20

গাজীপুরে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। বুধবার সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ি থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, ‌‘দুর্ঘটনাস্থল থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌদিগামী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

গাজীপুরে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত

Update Time : 07:28:39 pm, Wednesday, 11 November 2026