আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

এক পর্যটকের মৃত্যুর পর সুন্দরবনে তিনদিনের ভ্রমণে নিষেধাজ্ঞা

  • MIT ERP
  • Update Time : 04:14:04 pm, Wednesday, 11 November 2026
  • 17

এক পর্যটকের মৃত্যুর পর সুন্দরবনে তিনদিনের ভ্রমণে নিষেধাজ্ঞা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের পর্যটন ভ্রমণের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এক পর্যটকের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগের নিয়মে এক দিনের ভ্রমণের অনুমতি চালু থাকবে।

তবে বন বিভাগের এ সিদ্ধান্তে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ট্যুর ব্যবসায়ী ও শ্রমিকরা। সড়কপথে সুন্দরবন ভ্রমণের অন্যতম প্রবেশদ্বার সাতক্ষীরা রেঞ্জ। প্রাকৃতিক সৌন্দর্য, নদ-নদী, বন্য প্রাণী ও জীববৈচিত্র্যের আকর্ষণে এ অঞ্চলে দিন দিন বাড়ছে পর্যটকদের আগ্রহ। মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী কিংবা কদমতলা—যে পথেই সুন্দরবনে প্রবেশ করা হোক, ট্রলারযাত্রার শুরু থেকেই পর্যটকদের চোখে পড়ে গরান, গেওয়া, কেওড়া ও সুন্দরী গাছের সবুজ বন।

বনের বুক চিরে বয়ে চলেছে খোলপেটুয়া, কালিন্দী, কপোতাক্ষ ও রায়মঙ্গল নদী। ভাটায় জেগে ওঠা চরে লাল কাঁকড়ার বিচরণ আর জোয়ারে নদীতে ডলফিনের উপস্থিতি পর্যটকদের মুগ্ধ করে। তবে নতুন সিদ্ধান্তের কারণে আপাতত কাঠের ট্রলারে দীর্ঘ সময়ের সুন্দরবন ভ্রমণের সুযোগ সীমিত হয়ে পড়ছে। গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ।

বন বিভাগ ও কোস্টগার্ডের উদ্ধার অভিযানের পর ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় বন বিভাগ। গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মৌখিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবন ভ্রমণ করছেন। কিন্তু এ ধরনের ঘটনা আগে ঘটেনি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ কারণে যদি ভ্রমণের অনুমতি বন্ধ করা হয়, তাহলে তাদের কিছু করার নেই। বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের বডির ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি দেওয়া হবে না।

তবে আগের নিয়ম অনুযায়ী এক দিনের ভ্রমণের অনুমতি চালু থাকবে। এ বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে। নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে, জানতে চাইলে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য এ অনুমতি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে। বন বিভাগ ও ট্যুর অপারেটর সূত্রে জানা যায়, এর আগেও সুন্দরবনে পর্যটকবাহী নৌযান দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান ১৬ বছর বয়সী পর্যটক মাহিত আব্দুল্লাহ। এ ছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরেকটি জালিবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

সংশ্লিষ্টদের মতে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু ভ্রমণের অনুমতি সীমিত করাই যথেষ্ট নয়; নৌযানের নিরাপত্তাব্যবস্থা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট, প্রশিক্ষিত কর্মী এবং জরুরি উদ্ধারব্যবস্থাও নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত স্থানীয় ট্রলার মালিক, শ্রমিক ও ব্যবসায়ীদের জীবিকা সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

এক পর্যটকের মৃত্যুর পর সুন্দরবনে তিনদিনের ভ্রমণে নিষেধাজ্ঞা

Update Time : 04:14:04 pm, Wednesday, 11 November 2026