আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

ইসরায়েলে সরকার গঠনে আইজেনকটের সামনে যেসব চ্যালেঞ্জ

  • MIT ERP
  • Update Time : 04:49:18 pm, Wednesday, 11 November 2026
  • 12

ইসরায়েলে সরকার গঠনে আইজেনকটের সামনে যেসব চ্যালেঞ্জ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইসরায়েলে নতুন সরকার গঠনে গাদি আইজেনকটকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এর মধ্যে- কট্টর ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদানের আইন শিথিল রাখা, ফিলিস্তিনি জনপদে ছড়িয়ে পড়া সহিংস অপরাধের লাগাম টানা ও আমেরিকায় ইসরায়েলের ভাবমূর্তি পুনরুদ্ধার অন্যতম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ায় সতর্ক আশাবাদী সাধারণ ইসরায়েলিরা। ইসরায়েলে নতুন সরকার গঠনে রোববার দায়িত্ব পান বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। রাজনৈতিক অচলাবস্থা কাটাতে তাকে এমন সব দলের সঙ্গে জোট করতে হতে পারে, যাদের আদর্শ অতীতে প্রত্যাখ্যান করেছেন সাবেক এই সেনাপ্রধান।

কট্টর ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম পার্টির সমর্থন পেতে আইজেনকটকে গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। তা হলো, সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানো তরুণ কট্টরপন্থি ইহুদিদের কার্যত যে আইনি সুরক্ষা দেয়া হয়, তা অব্যাহত রাখা।

ইসরায়েলে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থনও পেতে পারেন আইজেনকট। এক্ষেত্রে, ফিলিস্তিনি জনপদগুলোতে ছড়িয়ে পড়া সহিংস অপরাধের লাগাম টানতে তাকে কিছু কার্যকর উদ্যোগ নিতে হবে। এছাড়া, অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের আগ্রাসনও বন্ধ করতে হবে।

ভবিষ্যতে ইসলায়েলকে নেতৃত্ব দিতে চাইলে আইজেনকটকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় মোকাবিলা করতে হবে, তার অন্যতম- আমেরিকায় ইসরায়েলের ভাবমূর্তি পুনরুদ্ধার। গাজা ও ইরানে হামলার কারণে ওয়াশিংটনে তেল আবিবের ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকেছ।

এদিকে, আইজেনকট সরকার গঠনের দায়িত্ব পাওয়ায় সতর্ক আশাবাদী সাধারণ ইসরায়েলিরা।

এক ইসরায়েলি বলেন, ‘এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ এবং আমি আনন্দিত। এই প্রক্রিয়ায় কোনো চরমপন্থী গোষ্ঠী থাকবে না।’

আরেক ইসরায়েলি বলেন, ‘আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেয়াটা জনগণের ইচ্ছারই প্রতিফলন।আরব দলগুলোর সমর্থনে এই সরকার গঠনের বিষয়টিকে সমর্থন করি।’

নতুন সরকার গঠনে দুধাপে ৪২ দিন সময় পাচ্ছেন ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। ব্যর্থ হলে সুযোগ চলে যাবে নেতানিয়াহুর হাতে। তিনিও অপারগ হলে অনুষ্ঠিত হবে পুনঃনির্বাচন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা পরিষদে কারা থাকছেন, নাম ঘোষণা চলতি সপ্তাহেই

ইসরায়েলে সরকার গঠনে আইজেনকটের সামনে যেসব চ্যালেঞ্জ

Update Time : 04:49:18 pm, Wednesday, 11 November 2026