আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযান

  • MIT ERP
  • Update Time : 04:40:48 pm, Wednesday, 11 November 2026
  • 11

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, পরীক্ষার যন্ত্রপাতি অচল থাকা, দালালদের দৌরাত্ম্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দুদক সূত্রে জানা গেছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা নিতে নানা ধরনের হয়রানির অভিযোগ রয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ফেলে রাখায় সরকারি অর্থের অপচয়, হাসপাতালের অভ্যন্তরে দালালদের দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অবহেলার অভিযোগ পাওয়া যায়।

এসব অভিযোগের সত্যতা যাচাই করতে দুদকের দিনাজপুর জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, বেশকিছু অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা হয়েছে।

জব্দকৃত কাগজপত্র যাচাই-বাছাই করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তীতে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের অভিযান

Update Time : 04:40:48 pm, Wednesday, 11 November 2026