আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

আইন অনুযায়ীই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে: রণধীর জয়সওয়াল

  • MIT ERP
  • Update Time : 01:12:40 pm, Wednesday, 11 November 2026
  • 15

আইন অনুযায়ীই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে: রণধীর জয়সওয়াল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই করা হবে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার এক সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। খবর রয়টার্সের।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, শেখ হাসিনার ফেরার বিষয়টি দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও চুক্তির মাধ্যমেই সমাধান করা হবে। শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রত্যাখ্যান করার বিষয়ে বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।

এদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে নতুন কোনো অগ্রগতির তথ্য দেয়নি ভারত। এর আগে তিনি জানিয়েছিলেন, দুই দেশের অভিন্ন নদীগুলোর বিষয়ে আলোচনার আনুষ্ঠানিক মাধ্যম যৌথ নদী কমিশন। আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ।

রণধীর জয়সওয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে। এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রত্যাখ্যানের বিষয়টি সবচেয়ে ভালো বলতে পারবে বাংলদেশ হাইকমিশন।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আইন অনুযায়ীই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে: রণধীর জয়সওয়াল

আইন অনুযায়ীই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে: রণধীর জয়সওয়াল

Update Time : 01:12:40 pm, Wednesday, 11 November 2026