আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

জনবল সংকটে সেবা ব্যাহত: চৌদ্দগ্রামের ৬ লাখ মানুষের ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

  • MIT ERP
  • Update Time : 12:38:09 pm, Wednesday, 11 November 2026
  • 0

জনবল সংকটে সেবা ব্যাহত: চৌদ্দগ্রামের ৬ লাখ মানুষের ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ৫০ শয্যাবিশিষ্ট চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন মহাসড়কের বিভিন্ন দুর্ঘটনা এবং স্থানীয় ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ছয় লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল এই সরকারি হাসপাতালটি।

অথচ বর্তমান চিত্রটি বড়ই করুণ। তীব্র জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রম এখন প্রায় স্থবির। গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে লোক না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। সরেজমিন ও হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাসেবা থেকে শুরু করে দাপ্তরিক ও সহায়ক কার্যক্রম—প্রায় প্রতিটি বিভাগেই রয়েছে শূন্য পদের ছড়াছড়ি।

হাসপাতালের তথ্য অনুযায়ী, জরুরি বিভাগের মেডিকেল অফিসারের ৪টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩ জন। এ ছাড়া ১১টি জুনিয়র কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৫ জন। সার্জারি, চোখ, নাক-কান-গলা, ফিজিক্যাল মেডিসিন, ত্বক এবং শিশু বিশেষজ্ঞের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি জুনিয়র কনসালটেন্টের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে সাধারণ রোগীদের সামান্য রোগের জন্যও ছুটতে হচ্ছে কুমিল্লা কিংবা জেলা সদরে।

নার্সিং সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ মিলিয়ে ৩৫টি পদের বিপরীতে কর্মরত ২১ জন। এর মধ্যে মিডওয়াইফের ৫টি পদই সম্পূর্ণ শূন্য। অথচ স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মতো সংবেদনশীল ক্ষেত্রে এই মিডওয়াইফ নার্সদের ভূমিকা সবচেয়ে বেশি। হাসপাতালে শিশু নিয়ে ভর্তি থাকা আয়েশা আক্তার আক্ষেপ করে বলেন, “ডায়রিয়া নিয়ে গত রবিবার সকালে ভর্তি হয়েছি, কিন্তু সময়ে নার্স পাওয়া যায় না।

ঠিকমতো বাচ্চাকে স্যালাইন বা ইনজেকশন দেওয়া যাচ্ছে না। উল্টো হাসপাতালের নোংরা পরিবেশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ” পেটের ব্যথা নিয়ে দুই দিন ধরে ভর্তি থাকা আরেক রোগী রাবেয়া বলেন, “সময়ে নার্স তো দূরের কথা, ডাক্তারকেও নিয়মিত পাওয়া যায় না। ” শুধু ইনডোর বা আউটডোর নয়, হাসপাতালের মাঠপর্যায়ের কার্যক্রমেও রয়েছে মারাত্মক জনবল সংকট।

স্বাস্থ্য সহকারীর ৮৪টি পদের বিপরীতে কর্মরত ৬২ জন। পর্যাপ্ত জনবলের অভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় নিয়মিত টিকাদানসহ জনস্বাস্থ্য কার্যক্রম পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্টের ৮ জনের জায়গায় আছেন ৫ জন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ৩ জনের জায়গায় মাত্র ১ জন। সবচেয়ে বেশি নাজুক অবস্থা সহায়ক পদগুলোতে।

আয়া, বাবুর্চি, এমএলএসএস, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীর প্রতিটি পদেই প্রয়োজনের তুলনায় নামমাত্র লোক কাজ করছেন। যেমন— ৫ জন পরিচ্ছন্নতাকর্মীর জায়গায় আছেন মাত্র ১ জন। ফলে হাসপাতালের অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে, নিরাপত্তাকর্মীর তীব্র ঘাটতির কারণে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে পড়েছে এবং মাঝেমধ্যেই চুরির মতো ঘটনা ঘটছে।

ফার্মাসিস্ট ও টিকিট ক্লার্কের পদ শূন্য থাকায় ওষুধ বিতরণ এবং টিকিট কাটার দাপ্তরিক কাজেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবাগ্রহীতাদের। হাসপাতালের এই নাজুক অবস্থার বিষয়ে জানতে চাইলে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, “হাসপাতালের শূন্য পদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে অবহিত করা হয়েছে এবং চিঠি পাঠানো হয়েছে।

কিন্তু প্রয়োজনীয় জনবল পদায়ন না হওয়ায় এই সংকট কাটছে না। ” তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখতে দ্রুত শূন্য পদগুলোতে চিকিৎসক ও সহায়ক জনবল নিয়োগ করা এখন সময়ের দাবি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জনবল সংকটে সেবা ব্যাহত: চৌদ্দগ্রামের ৬ লাখ মানুষের ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জনবল সংকটে সেবা ব্যাহত: চৌদ্দগ্রামের ৬ লাখ মানুষের ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Update Time : 12:38:09 pm, Wednesday, 11 November 2026