আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে বিয়ের খবর জানালেন অভিনেত্রী নাজনীন নীহা

  • MIT ERP
  • Update Time : 11:14:56 pm, Sunday, 8 November 2026
  • 23

কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে বিয়ের খবর জানালেন অভিনেত্রী নাজনীন নীহা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন। গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কের কথা জানিয়েছিলেন তিনি।

তবে সেটি প্রেম, বাগদান নাকি বিয়ে—এ বিষয়ে এত দিন স্পষ্ট করে কিছু বলেননি। এবার পবিত্র মক্কার মসজিদুল হারামে জীবনসঙ্গীর সঙ্গে ছবি প্রকাশ করে বিয়ের জোরালো ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন নীহা। একটি ছবিতে পবিত্র কাবা শরিফের সামনে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুজনকে।

পেছন থেকে তোলা ছবিতে তাদের দুজনের মুখই ছিল কাবার দিকে। অন্য ছবিতে একে অপরের হাত ধরে থাকতে দেখা যায় তাদের। ছবির পটভূমিতেও রয়েছে পবিত্র কাবা শরিফ। ছবির ক্যাপশনে জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়ে নীহা লিখেছেন, ‘যে অধ্যায়টি আমরা এতদিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম, এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া। ’ ক্যাপশনের শেষাংশে তিনি আরও লিখেছেন, ‘আমাদের এই বন্ধন সব সময় আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ থাকুক। ’ অভিনেত্রীর এই পোস্টে বিয়ের ইঙ্গিত স্পষ্ট হলেও তার জীবনসঙ্গীর নাম বা পরিচয় প্রকাশ করেননি তিনি।

এর আগে এই ব্যক্তির সঙ্গে নীহার নেপাল ভ্রমণের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি নেপাল কিংবা পাকিস্তানের কোনো যুবকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলেও আলোচনা ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এসব গুঞ্জনের বিষয়ে এত দিন মুখ খোলেননি অভিনেত্রী। এবারের পোস্টের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকে নতুন জীবনের জন্য শুভকামনাও জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতা আপেল মাহমুদের ওপর হামলার অভিযোগ, থানায় এজাহার

কাবা প্রাঙ্গণে ছবি প্রকাশ করে বিয়ের খবর জানালেন অভিনেত্রী নাজনীন নীহা

Update Time : 11:14:56 pm, Sunday, 8 November 2026