আজ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 10:51:47 pm, Sunday, 8 November 2026
  • 46

ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলমের ডাকবাংলো (বিএনপির দলীয় কার্যালয়) ভাঙচুরের মামলায় সাখাওয়াত হোসেন সুজন (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ৭ নভেম্বর দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ৮ নভেম্বর দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

গ্রেপ্তার সাখাওয়াত হোসেন সুজন পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আমির হোসেনের ছেলে। ওসি মাহবুবুর রহমান বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা ও ককটেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন সুজন ও তাঁর সহযোগীরা প্রতিমন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর করেন।

ওই ডাকবাংলোয় প্রতিমন্ত্রী বিএনপির দলীয় কার্যক্রম পরিচালনা করতেন। ওসি আরও জানান, এ ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট কমলপুর এলাকার বাসিন্দা আলম সরকার বাদী হয়ে ১৪০ জনের নাম উল্লেখ করে ভৈরব থানায় মামলা করেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগও রয়েছে সুজনের বিরুদ্ধে। মামলার পর থেকে এজাহারভুক্ত ও ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আটক ১

ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Update Time : 10:51:47 pm, Sunday, 8 November 2026