আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

চাঁদপুরে জটিল রোগে আক্রান্ত ৪৫ রোগীকে সরকারি অনুদান প্রদান

  • MIT ERP
  • Update Time : 09:40:49 pm, Sunday, 8 November 2026
  • 19

চাঁদপুরে জটিল রোগে আক্রান্ত ৪৫ রোগীকে সরকারি অনুদান প্রদান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্য ৪৫ লাখ টাকা সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলার ৪৫ জন রোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী রোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, সরকার অসহায় ও অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।

বিশেষ করে ক্যানসার, কিডনি, হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ব্যয় বহন করা অনেক পরিবারের পক্ষে কঠিন। এ ধরনের সরকারি অনুদান অসহায় রোগীদের চিকিৎসা চালিয়ে যেতে সহায়ক হবে। তিনি উপকারভোগীদের উদ্দেশে বলেন, আপনারা এই টাকা চিকিৎসার কাজে ব্যয় করবেন। দয়া করে অন্য কোনো কাজে খরচ করবেন না। এই অর্থ দিয়ে নিজেদের চিকিৎসা করাবেন।

প্রয়োজনে আমরা আবারও আপনাদের জন্য আর্থিক সহায়তার আবেদন করব। তবে সে জন্য এক বছর অপেক্ষা করতে হবে। তিনি আরও বলেন, অসহায় রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা প্রয়োজন। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরীসহ জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিআইডির কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

চাঁদপুরে জটিল রোগে আক্রান্ত ৪৫ রোগীকে সরকারি অনুদান প্রদান

Update Time : 09:40:49 pm, Sunday, 8 November 2026