৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতু। সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা পার্থ কান্তি বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান মো. ইউসুফ চৌধুরী, রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক মো. আলমগীর, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সমবায়ী নেতা সাইফুল ইসলাম খোকন, কামাল হোসেন,যীশু প্রসাদ চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।





















