আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

পোল্যান্ডের ব্যস্ত সড়কে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ৫

  • MIT ERP
  • Update Time : 10:59:39 pm, Saturday, 7 November 2026
  • 36

পোল্যান্ডের ব্যস্ত সড়কে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ৫

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পোল্যান্ডের ক্রাকভ শহরের মেইন মার্কেট স্কয়ারের এলোপাতাড়ি গুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর আল জাজিরার। শনিবার (৭ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে ক্রাকভ পুলিশের এক মুখপাত্র বলেন, এই ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং প্রায় এক ডজনের মতো মানুষ আহত হয়েছেন।

’ তিনি আরও জানান, পুলিশের গুলিতে হামলাকারী ‘নিষ্ক্রিয়’ হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) মৃতের সংখ্যা নিশ্চিত করে ক্রাকভ পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি গাড়ি চালিয়ে শহরের প্রধান স্কয়ার দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোঁড়ে। আহতদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বার্তায় ক্রাকভ পৌর সরকার জানায়, পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম এই শহরের একটি স্কয়ারে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। তবে তখন বিস্তারিত কিছু জানানো হয়নি। এক্স-এ পোস্ট করা এক বার্তায় ঘটনাটিকে একটি ‘দুঃখজনক গোলাগুলি’ বলে উল্লেখ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক।

তিনি লেখেন, ‘ক্রাকভের সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে প্রতি মুহূর্তের তথ্য জানাচ্ছেন। হামলার পটভূমি এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ’ উল্লেখ্য, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ক্রাকভ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ১৬ দিনে গড়িয়েছে, বিভিন্ন স্থানে আগুন

পোল্যান্ডের ব্যস্ত সড়কে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ৫

Update Time : 10:59:39 pm, Saturday, 7 November 2026