আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের রাতভর হামলা, নিহত ৩৩

  • MIT ERP
  • Update Time : 05:34:36 pm, Saturday, 7 November 2026
  • 5

ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের রাতভর হামলা, নিহত ৩৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিসংযোগে পুড়ে গেছে ৬০টির বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান।

হামলার পর নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়েছেন বহু বাসিন্দা। শনিবার (৭ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেশটির উত্তর কিভু প্রদেশের বেনি অঞ্চলের কয়েকটি গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১১টার দিকে একযোগে গ্রামগুলোতে হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা।

বেনি অঞ্চলের প্রশাসক চার্লস ওমেওঙ্গা জানান, হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায়। এতে প্রাণহানির ঘটনা ঘটে। লুবুমবাশি, কানাঙ্গা ও ইয়াম্বি-ইয়ায়া এলাকায় হামলার খবর পাওয়া গেছে। হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অন্তত ৬০টি স্থাপনা এবং কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার পর আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছেড়ে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। পাশাপাশি হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে এ হামলার জন্য অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের সন্দেহ করা হচ্ছে।

গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাদক ও অনলাইন জুয়া রোধে খেলাধুলার বিকল্প নেই: প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের রাতভর হামলা, নিহত ৩৩

Update Time : 05:34:36 pm, Saturday, 7 November 2026