আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ইরানের দখলদার হতে পারি: ট্রাম্প

  • MIT ERP
  • Update Time : 04:44:10 pm, Saturday, 7 November 2026
  • 11

ইরানের দখলদার হতে পারি: ট্রাম্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানে সামরিক অভিযানকে যুদ্ধ হিসেবে স্বীকার না করে দেশটিতে দখলদার হিসেবে অবস্থান নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

তবে ওয়াশিংটনের এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার একটি স্থাপনায় বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে ইরানের সংঘাতের তুলনা টেনে ট্রাম্প বলেন, গত অক্টোবরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২৫ হাজার মানুষ নিহত হয়েছেন। তার মতে, সেটিই প্রকৃত যুদ্ধ।

বিপরীতে ইরানের সঙ্গে সংঘাতকে যুদ্ধ বলতে নারাজ তিনি। গত কয়েক মাসে সেখানে কেউ আহতও হয়নি বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো দখলদার। আমরা দখলদার হতে পারি। ’ এদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও নিজের অবস্থানে অনড় ট্রাম্প। তার দাবি, প্রণালিটি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং দেশটি সেখান থেকে ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি তেল উত্তোলন করছে।

শুক্রবার ইরানের কেশম দ্বীপের কাছে মার্কিন হামলার খবর নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে মন্তব্য করতে চাননি ট্রাম্প। পরে সীমিত সামরিক অভিযানের কথা স্বীকার করে তিনি বলেন, ইরানে ছোটখাটো হামলা চালানো হচ্ছে। দেশটির একটি বিমান প্রতিরক্ষা স্থাপনাও কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। এর আগে কেশম দ্বীপে ইরানের বিমান প্রতিরক্ষা স্থাপনায় হামলার কথা স্বীকার করলেও এটিকে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর ঘটনা নয়, বরং সীমিত সামরিক অভিযান হিসেবে বর্ণনা করেন ট্রাম্প।

তবে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের বক্তব্য, প্রণালিটির কৌশলগত নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হবে না বলেও জানিয়েছে দেশটি। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে।

এপ্রিলে কার্যকর হয় যুদ্ধবিরতি। পরে জুনে শান্তিচুক্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পটুয়াখালীতে স্কুলছাত্রী যুথি হত্যা: সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ইরানের দখলদার হতে পারি: ট্রাম্প

Update Time : 04:44:10 pm, Saturday, 7 November 2026