চাঁদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ ৬২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর চার নম্বর ওয়ার্ডের শ্রীরামদী এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় নাসির উদ্দিন আহমেদকে।
অন্যদের শহরের বিভিন্ন জায়গায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আলাদা অভিযানে মাদক মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আটক ১৯ কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এর আগে, শুক্রবার দুপুরে চাঁদপুরে ছত্রিশ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা হয়। প্রতিবাদে জেলা যুবদল, ছাত্রদল, জামায়াত ও এনসিপি বিক্ষোভ মিছিল করে। নাশকতার আশঙ্কায় চাঁদপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

























