আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

পাকুন্দিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 04:03:45 pm, Saturday, 7 November 2026
  • 19

পাকুন্দিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক মাসুদ ও মো. আব্দুল কদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস.এ.এম. মিনহাজ উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিক হোসেন রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মমতাজ উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা নাজমুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব, দেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন তাঁরা। বক্তারা দেশের উন্নয়ন, শান্তি ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্যবদ্ধ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাকুন্দিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : 04:03:45 pm, Saturday, 7 November 2026