আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ডিসেম্বর থেকে নতুন পে-স্কেলে যেভাবে বেতন পাবেন শিক্ষকরা

  • MIT ERP
  • Update Time : 03:26:04 pm, Saturday, 7 November 2026
  • 22

ডিসেম্বর থেকে নতুন পে-স্কেলে যেভাবে বেতন পাবেন শিক্ষকরা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত টাকা চেয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ইতোমধ্যে এ অর্থ বরাদ্দ দিতে মৌখিক সম্মতিও মিলেছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই নতুন স্কেল অনুযায়ী বেতন তুলতে পারবেন শিক্ষক-কর্মচারীরা। কোনো কারণে দেরি হলে নতুন বছর থেকে নিশ্চিতভাবে শিক্ষকরা বেতন তুলতে পারবেন বলে জানা গেছে। তবে ধাপে ধাপে নাকি একসঙ্গে শিক্ষকরা বেতন পাবেন সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। [178110] মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) হিসাব অনুযায়ী, ছয় মাসের বকেয়াসহ আগামী বছরের মে পর্যন্ত বেতন-ভাতা দিতে স্কুল পর্যায়ে অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৩ লাখ এবং কলেজ পর্যায়ে ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন।

সব মিলিয়ে অতিরিক্ত অর্থের চাহিদা প্রায় ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা। গত ১ নভেম্বর মাউশি এ হিসাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠায়। এর ভিত্তিতে একই দিন অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা চিঠিতে বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন।

জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন। [177316] তবে অর্থ বিভাগের আনুষ্ঠানিক অনুমোদন এখনো পাওয়া যায়নি। ফলে ডিসেম্বর থেকে নতুন পে-স্কেলে বেতন দেওয়া সম্ভব হবে কি না, তা চূড়ান্ত অনুমোদন ও প্রয়োজনীয় অর্থ ছাড়ের ওপর নির্ভর করছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডিসেম্বর থেকে নতুন পে-স্কেলে যেভাবে বেতন পাবেন শিক্ষকরা

Update Time : 03:26:04 pm, Saturday, 7 November 2026